শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

‘ফ্রিল্যান্সার নাদিয়া’ হয়ে আসছেন মেহজাবীন, থাকছেন প্রতিমন্ত্রী পলকও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গের বব (বেজড অন বুক) সিজন ২-এ জনপ্রিয় বই থেকে গল্প নিয়ে সাতটি ওয়েব কনটেন্ট নির্মিত হচ্ছে। রাহিতুল ইসলামের উপন্যাস ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’ অবলম্বনে ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ নামে একটি ওয়েবফিল্ম নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা ইমরাউল রাফাত। এক মেধাবী ও সংগ্রামী গৃহবধূকে নিয়ে নির্মিত হচ্ছে এ ওয়েব ফিল্মটি।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত এই ফিল্মের একটি বিশেষ দৃশ্যে অভিনয় করছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক।

অভিনয় প্রসঙ্গে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘নানা কাজে বেশির ভাগ সময়েই দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে আমার যেতে হয়। তখন গ্রামের নারীদের সঙ্গে আমার কথাবার্তা হয়, তখন বুঝতে পারি তাদের বেশির ভাগই দাম্পত্য জীবনে দায়িত্বের অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ জীবনযাপন করছেন। শুধু এতোটুকুই বুঝতে পারি, সেই নারীদেরও ইচ্ছা জাগে পড়ালেখা করে নিজেদের অবদান তুলে সবার কাছে দৃষ্টি স্থাপন করতে। এই ওয়েব ফিল্মটি তেমনই একটি গল্প নিয়ে। সে রকম একটি অবস্থান থেকে নারীদের জন্য লেখক রাহিতুল ইসলাম যে অসাধারণ প্রেক্ষাপটে তার গল্প সাজিয়েছেন ও বঙ্গ সেই গল্প পর্দায় ফুটিয়ে তুলতে নির্বাচন করেছে। তারা উভয়ই যথেষ্ট প্রশংসার দাবিদার।’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, নানা সংগ্রামের মধ্য দিয়েই একজন নারীর পথচলা, তার ফ্রিল্যান্সার হয়ে ওঠা এবং এর পরবর্তীতে তার সঙ্গে কি হয়, এমন কিছু নিয়েই এ গল্পটি। বরাবরই বলেছি আমি, নারী কেন্দ্রীক গল্পগুলো আমাকে ভীষণ রকম টানে। এ ওয়েব ফিল্মটির গল্পের ধরনও তাই।

ওয়েব ফিল্মটির নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘রাহিতুল ইসলামের উপন্যাস ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’ অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। গতকাল থেকে শুটিং শুরু হয়েছে। মানিকগঞ্জে আমাদের শুটিং চলছে। আমি মনে করি ঈদে দর্শকরা ভালো কিছুই পেতে যাচ্ছেন।’

আসছে ঈদুল ফিতরে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপসে মুক্তি পাবে ওয়েবফিল্মটি। এতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ ও অভিনেত্রী শামীমা নাজনীন, প্রীতি আলভিসহ অনেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD