শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জামায়াত আমির মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের ইসরাইলকে কড়া বার্তা ‘সম্ভাব্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যামের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা টানা বর্ষণের পূর্বাভাস, ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা ২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু গণহত্যার কুশীলব ৮০ পুলিশ কর্মকর্তার বিদায় চূড়ান্ত

সিম্ফনির নতুন স্মার্টফোন ‘সিম্ফনি আই৮০’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো ‘সিম্ফনি আই৮০’ নামে নতুন একটি গেমিং স্মার্টফোন।

ব্লু এবং গ্রিন- এই দুই কালারে স্মার্টফোনটি পাওয়া যাবে আকর্ষণীয় বান্ডেল অফার সহ মাত্র ৭ হাজার ৫৯৯ টাকায়।

ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড-১১ এর গো এডিশন। ২০:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.০৯ ইঞ্চি ভি নচ ডিসপ্লে যার রেজুলেশন এইচডি প্লাস (৭২০*১৫৬০) ।

২.০ গিগাহার্জ এর পাওয়ারফুল ১২ ন্যানোমিটার প্রসেসর ও ইউনিসক এর টাইগার সিরিজের গেমিং চিপসেট টি৩১০ এর সাথে জিপিউ হিসেবে আছে পাওয়ার ভিআর জিই৮৩০০ এবং ডিডিআর ফোর ভার্সন র‌্যাম যার ফলে মিড হাই ডিমান্ডিং গেম গুলো খেলা যাবে স্বাচ্ছন্দে।

আই৮০ হ্যান্ডসেটটিতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ডুয়াল রিয়ার ক্যামেরা। ৮ মেগাপিক্সেল মেইন শুটার যার এ্যাপারচার ২.০ এবং ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর।

মেইন শুটারে ২.০ এ্যাপারচার থাকার কারনে ছবি হবে অনেক বেশি নিখুঁত এবং প্রাণবন্ত।

সেলফি তোলার জন্য এই স্মার্টফোনটিতে আছে ডিসপ্লে ফ্ল্যাশ সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা যার এ্যাপারচার ২.০। ক্যামেরা সেন্সর হিসেবে স্যামসাং সেন্সর ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা ফিচারের উল্যেখযোগ্য ফিচার গুলো হলো – এআই, পোট্রেইট মোড, প্যানোরামা, স্লো-মো, ওয়াটার মার্ক, এ্যানহ্যান্স লো লাইট ফটো, স্লো মোশন, বার্স্ট, কিউ আর কোড, ফেইস বিউটি, টাইম ল্যাপস, ইন্টার্ভাল, এইচ ডি আর, ফ্ল্যাশ লাইট, অডিও নোট ইত্যাদি।

সিম্ফনির নতুন এই স্মার্টফোনটিতে আছে ২জিবি ডিডিআর ফোর র‌্যাম এবং ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ যা মেমোরি কার্ড এর মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। গেমিং বা মাল্টিটাস্কিং এর সময়ও চিন্তা করতে হবে না ব্যাটারির চার্জ নিয়ে কারণ ৮.৯৫ মিলিমিটার পুরু হ্যান্ডসেটটিতে পাওয়ারে আছে ৩৪৫০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি যা দিয়ে নর্মাল ব্যবহারে অনায়াসে দিন পার হয়ে যাবে।

স্মার্টফোনটিতে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আছে- গ্রাভিটি, লাইট এবং প্রক্সিমিটি সেন্সরের মতো গুরুত্বপূর্ণ ফিচার।

‘সিম্ফনি আই৮০’-এর আরো কিছু উল্লেখযোগ্য ফিচার হলো ডিজিটাল ওয়েলবিয়িং, স্মার্ট কন্ট্রোল, আই কম্ফোর্ট, ডু নট ডিস্টার্ব, ডার্ক থিম শিডিউলার এবং স্ক্রিন রেকর্ডার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD