রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

যেভাবে বিনামূল্যে ফেসবুকে রিচ বাড়বে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের রিচ কমে যাওয়া নিয়ে অনেকেই চিন্তিত। বিশেষত যারা ফেসবুককেন্দ্রিক ব্যবসা করে থাকেন। অনেকেই এ সমস্যা থেকে উত্তরণের জন্য পেইড প্রোমোশন করেন। কিন্তু এটাই একমাত্র সমাধানের পথ নয়। আজকের টিপসে রিচ বাড়ানোর উপায় নিয়ে বিস্তারিত লিখেছেন-

কী কী কারণে ফেসবুক পোস্টের রিচ কমে যায়-

ফেসবুক মূলত ব্যবহারকারীদের মনোভাব বুঝে তাদের কাছে পোস্ট রিকমেন্ড করে। ধরে নিন আপনার একটি ফেসবুক পেজ রয়েছে। যেখানে আপনি অর্নামেন্টস সংক্রান্ত বিষয়ে পোস্ট করেন। আপনার ওই পেজ যারা লাইক করেছেন তাদের কাছে সেই পোস্ট পৌঁছানোর কথা। কিন্তু দেখা গেল, যারা লাইক করেছেন তাদের মধ্যে অনেকেই আপনার পোস্টগুলো পছন্দ করছেন না, অথবা আগে পছন্দ করত কিন্তু এখন সেগুলো পছন্দের তালিকায় নেই। ফেসবুক কিন্তু সবই বুঝতে পারে এবং যারা আপনার পোস্ট পছন্দ করছেন না তাদের কাছে আপনার পেজের পোস্টগুলো রিকমেন্ড করবে না। ফলে কমবে আপনার পোস্ট রিচ।

এ ছাড়া কন্টেন্ট কখন পোস্ট করছেন তার ওপর নির্ভর করে পোস্ট কতটা রিচ হবে। মাঝরাতে কোনো একটি পোস্ট দিলে সেটি এমনিতেই ব্যবহারকারীদের কাছে কম পৌঁছবে। পাশাপাশি ফেসবুকে সব সময় ট্র্যাফিক সমান থাকে না, ফলে ট্র্যাফিক যখন কম থাকে তখন পোস্ট করলে রিচ কমবে আপনার পেজের কন্টেন্টের।

এবার জেনে নিই কীভাবে পেজের রিচ বাড়াবেন-

* প্রথমত পোস্টে যেন হিউম্যান টাচ থাকে সে বিষয়ে নজর দিতে হবে। অর্থাৎ হিউম্যান ইন্টারেস্ট কন্টেন্টের ওপর নজর দিতে হবে। মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ করে পোস্ট করতে হবে।

* সব সময় গতানুগতিক পোস্ট করলে হবে না। মাঝে মধ্যে ইনফোগ্রাফিক্স বা ভিডিয়ো পোস্ট করতে হবে। ওপেন এন্ডেড প্রশ্ন পোস্ট করুন। যার মাধ্যমে আপনার পেজের ফলোয়ার বা আপনার বন্ধুরা কোনো মন্তব্য করতে পারবেন। তাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ বাড়াতে হবে।

* ক্লিক বেইট কোনো কিছু পোস্ট করা যাবে না। কারণ ফেসবুকের অ্যালগরিদম এবং এআই অত্যন্ত বুদ্ধিমান। তারা পুরো বিষয়টি ধরে ফেলবে। তাই ক্লিক বেইট কোনো কন্টেন্ট পোস্ট করা একদম উচিত নয়।

* নিয়মিত রিচের ডাটা অ্যানালিসিস করে ফেসবুকের ইনসাইট বোঝার চেষ্টা করতে হবে। কোন দিন রিচ বাড়ছে, কোনদিন কমছে তা যেমন বুঝতে হবে তেমন কেন বাড়ছে বা কমছে তা বুঝতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD