সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়াকৈরে পানিতে তলিয়ে গেছে ৩শ বিঘা বোরো ধান, হতাশায় কৃষক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

পাহাড়ি ঢলে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে গাজীপুরের কালিয়াকৈরে বোরো ধান, ফলে বাধ্য হয়ে কাঁচা ধান কাটছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষক ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রায় ১০ হাজার ১৭৫ হেক্টর বোরো ধান চাষ হয়েছে। হঠাৎ পাহাড়ি ঢলের কারণে উপজেলার মুখশ বিল, কালিয়াদহ বিল, রঘুনাথপুর, বোয়ালীসহ বিভিন্ন এলাকার প্রায় ৩শ বিঘা বোরো ধান পানিতে তলিয়ে গেছে ।

তবে ধান কাটার উপযোগী না হলেও কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে ব্যাপক ক্ষতির সম্মুখে পড়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম, জয়দেব চন্দ্র সরকার, হারেছ সিকদার জানান, এভাবে হঠাৎ করে পানি বেড়ে বেড়ে যাওয়ায় আমাদের সব ধানক্ষেত তলিয়ে গেছে। বছরে একটা মাত্র ফসল তাও পানির নিচে তলিয়ে গেল আমাদের পরিবার নিয়ে আমরা কী খাব।

কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। যাদের বেশি ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD