শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

লিবীয় উপকূলে ফের নৌকাডুবি, বহু মৃত্যুর আশঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ফের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে বহু মৃত্যু আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৫ এপ্রিল) লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজাজিরা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বিষয়টি নিশ্চিত করলেও কীভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

টুইট বার্তায় আইওএম’র তরফে আরও জানানো হয়, শুধু গত সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৭৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সূত্র : আলজাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD