সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

শ্রীপুরে চাকা লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর—ময়মনসিংহের সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকেল ৫টার কিছু সময় পর ট্রেনটির ইঞ্জিনের চারটি চাকা লাইচ্যুত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার শামীমা জাহান।

স্টেশন মাস্টার শামীমা জাহান জানান, নেত্রকোনার জারিয়া ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা ট্রেনটি বিকেল ৫টার দিকে শ্রীপুর রেল স্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ওই অবস্থায় ট্রেনটি স্টেশনের ২নং লাইনে দাঁড়িয়ে পড়ে। পরে ট্রেনের চালক আমিনুল ইসলাম ইঞ্জিনটিকে ঘুরিয়ে পেছনের নেওয়ার চেষ্টা করলে হোম সিগন্যালে কাছাকাছি যেতেই ওই ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে জয়দেবপুর-ময়মনসিংহের সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সোয়া ১০টা পর্যন্ত ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ ছিল।

তিনি আরও জানান, লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার ও লাইন সচল করতে ঢাকার রেল ট্রাফিক কন্ট্রোলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত লাইন সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD