শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

দিঘী এবার মিউজিক ভিডিওতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

ছোট বেলা থেকেই বড় তারকা দিঘী। তবে সাম্প্রতিক সময়ে পরিণত হয়ে অভিনয়ে আলোচিত তিনি। চলচ্চিত্রের এই সম্ভাবনাময় অভিনেত্রী দিঘী প্রথমবার মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন।

‘আউলা ঝাউলা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন লাবনী। মিজানুর রহমানের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন উজ্জ্বল রহমান। আরটিভি মিউজিকের ব্যানারে এটির দৃশ্য ধারণ করা হয় সম্প্রতি।

মিউজিক ভিডিওতে প্রথমবার অভিনয় প্রসঙ্গে দিঘী বলেন, কাজটি খুব ব্যতিক্রম ধরনের হয়েছে। মনে হচ্ছিল যেন মিউজিক ভিডিও নয় সিনেমার গানের শুটিং করছি। ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদী।

নাচ-নির্ভর এই মিউজিক ভিডিওটি আগামী ঈদে আরটিভির বিশেষ অনুষ্ঠানে এবং আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এদিকে সিনেমার অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটছে দিঘীর। ঈদের পর তার অভিনীত নতুন সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD