শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সপরিবারে করোনায় আক্রান্ত যুবলীগ চেয়ারম্যান পরশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ডাক্তারের পরামর্শে তারা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। শনিবার রাতে যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

সংগঠনের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসকের পরামর্শে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন পরশ-যূথী দম্পতি। সব স্তরের নেতা-কর্মী ও দেশবাসীর কাছে দ্রুত আরোগ্য লাভে দোয়া চেয়েছেন পরশ।

যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সপরিবারে করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর ও পরিবারের সদস্যদের রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যুবলীগ চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের দ্রুত সুস্থ্যতার জন্য দেশব্যাপী সব মসজিদে দোয়া ও মন্দির, গীর্জা এবং প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভার আয়োজন করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।

রোববার বাদ আসর ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের নীচ তলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD