সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

বাংলাবাজার-শিমুলিয়ায় লঞ্চ-স্পিডবোট বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২

বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে বাংলাবাজার- শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকাল ৯টা থেকে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

ঘাট সূত্রে জানা গেছে, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। কালবৈশাখীর আভাস দেখা দেয় প্রকৃতিতে। সকাল ৯টার দিকে বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। চলাচলরত নৌযানকে নিরাপদে থাকতে নির্দেশ দেয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, দুর্ঘটনা এড়াতে সকাল ৯টা থেকে সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD