শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সম্মেলনকে সামনে রেখে বৈঠকে বসছে আ.লীগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মে, ২০২২

করোনার মহামারি শেষে দলকে সন্মেলন এর মাধ্যমে সাংগঠনিকভাবে সর্বোচ্চ গতিশীল করতে বৈঠকে বসতে যাচ্ছে আওয়ামী লীগ। দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকেই আগামী ডিসেম্বরে জাতীয় সন্মেলনের তারিখ নির্ধারণ করবেন বলেই মনে করছেন দলের কেন্দ্রীয় নেতারা। গঠন তন্ত্র অনুযায়ী দলের জাতীয় সন্মেলনের সর্বশেষ প্রস্তুতি এবং তারিখ নির্ধারণ, মেয়াদোত্তীর্ণ সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের তারিখ নির্ধারণসহ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে এই বৈঠক থেকে।

দীর্ঘ আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এই বৈঠক অনুষ্ঠিত হবে আগামী (০৭ মে) শনিবার।আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এদিন বিকাল সাড়ে চার টায় গণভবনে অনুষ্ঠিতব্য এই বৈঠকে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য কে আমন্ত্রণ জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ঈদের পর হতে যাওয়া এই বৈঠকে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে এবং আগামী দিনে সরকার বিরোধীদের মোকাবিলায় রাজপথে করনীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন। এছাড়াও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মেয়াদোত্তীর্ণ এসব সংগঠনের দ্রুত সন্মেলন করার প্রস্তুতি নেওয়ার নির্দেশ আসতে পারে বৈঠক থেকে।

এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চারটি শূন্য হওয়া পদে নতুন সদস্যদের নাম চূড়ান্ত হতে পারে বৈঠকে। এছাড়াও আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে করনীয় নির্দেশনা দিতে পারেন। এর জন্য কেন্দ্রীয় সমন্বয়ক টিম গঠন করে দিতে পারেন দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক সূত্রে জানা যায়, শুরুতে শোক প্রস্তাব পাঠ, ১৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ২৫ মে জাতীয় কবি জাতীয় নজরুল ইসলামের জন্মবার্ষিকী, ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস, ১১ জুন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, সাংগঠনিক ও বিবিধ।

বৈঠকে সন্মেলন নিয়ে আলোচনার বিষয়ে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বার্তা২৪.কম কে বলেন, অবশ্যই সন্মেলন নিয়ে আলোচনা হবে। আমাদের সন্মেলন যে নির্দিষ্ট সময়ের মধ্যে হবে,সেই ঘোষণা আমরা আশা করছি যে ০৭ তারিখের সেন্ট্রাল কমিটির মিটিং থেকে আসবে।

তিনি বলেন, সন্মেলন কে মাথায় রেখে এই মিটিং টা খুব গুরুত্বপূর্ণ মিটিং। কাজেই আমরা আশা করছি যে সন্মেলন কে সামনে রেখে আমারা কোন গুরুত্বপূর্ণ নির্দেশনা পাব কবে আমাদের সন্মেলন হতে যাচ্ছে।

করোনা মহামারির পর এবারেই প্রথম আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির বৈঠক হতে যাচ্ছে। এর আগে যথারীতি বৈঠক হলেও কম সংখ্যক সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD