শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

মোশাররফ করিম মিমের ‘মনের মানুষ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মে, ২০২২

মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিমের নাটকের আলাদা কদর ছিল দর্শকদের কাছে। এই জুটির প্রতিটি নাটক প্রশংসা কুড়িয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের কাজ করা হচ্ছে না।

প্রায় আট বছর পর আবারও জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হচ্ছেন মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিম। তাও ঈদের নাটকে। নাটকের নাম ‘মনের মানুষ’।

একজন প্রবাসী ও তার স্ত্রীকে নিয়ে আবর্তিত হয়েছে নাটকের গল্প। এতে প্রবাসীর চরিত্রে মোশাররফ করিম ও তার স্ত্রী চরিত্রে মিম অভিনয় করেছেন।

সম্প্রতি রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় নাটকের দৃশ্যধারণ করা হয়েছে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। দুটি চরিত্র দুই গুণী শিল্পী যথাযথভাবে ফুটিয়ে তোলতে পারবেন বলে বিশ্বাস নির্মাতার।

অভিনেতা মোশাররফ করিম বলেন, নাটকের গল্পটা একটু আলাদা। মিমের সঙ্গে অনেকদিন পর কাজ করলাম। সব মিলিয়ে ভালো লাগছে।

মিম বলেন, পরিচালক সঞ্জয় সমাদ্দারের সঙ্গে বহুদিন ধরে কাজ করব বলে ভাবছিলাম। সেটি করা হয়নি। এবার সুযোগটা কাজে লাগালাম।

আসন্ন ঈদুল আজহায় নাটকটি দেখা যাবে টিভি পর্দায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD