রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

মসজিদে হারাম ও নববীতে আজ জুমা পড়াবেন যারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২

আজ ১৪৪৩ হিজরির শাওয়াল মাসের তৃতীয় জুমা। প্রতি সপ্তাহের মতো আজও পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববীতে অনুষ্ঠিত হবে জুমার খুতবাহ ও নামাজ। পবিত্র এ দুই মসজিদে আজকের জুমায় খুতবাহ ও ইমামতি করবেন বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার।

হারামাইন কর্তৃপক্ষ রমজান পরবর্তী বছরজুড়ে মুসলিম উম্মাহর করণীয় তুলে ধরতে বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে আজকের জুমায় খতিব হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই খতিব হলেন-

মক্কার মসজিদে হারামে ইমামতি করবেন- কোরআনের প্রসিদ্ধ কারি হিসেবে পরিচিত কাবা শরিফের জনপ্রিয় ইমাম, প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ ড. সৌদ ইবনে ইবরাহিম আশ-শুরাইম।

মদিনার মসজিদে নববীতে ইমামতি করবেন- মদিনার মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব কোরআনের প্রসিদ্ধ কারি শায়খ ড. আলি বিন আব্দুর রহমান আল-হুজাইফি।

যথাযথ নিরাপত্তার সঙ্গে দুই পবিত্রতম মসজিদে খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন জিয়ারতকারী ও ওমরাহ পালনকারীরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD