রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গুলি বিনিময়, নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইনখালীর বালুখালী ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সেলিম (৩০) উখিয়া বালুখালী ২ নং ক্যাম্পের ব্লক সিয়ের আবদুল শুক্কুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক।

তিনি বলেন, আসরা ও মুন্না গ্রুপের গোলাগুলিতে আরসার এক সদস্য নিহত হয়েছে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD