রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

টাকার মান আরও কমল 

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও ৫ পয়সা কমেছে। মঙ্গলবার (২১ জুন) আন্তঃবাজারে ডলারের বিনিময় হার বেড়ে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৯৫ টাকায়।

সোমবার (২০ জুন) দেশের ব্যাংকগুলোয় ডলারের বিনিময়মূল্য ছিল ৯২ দশমিক ৯০ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, গত দুই মাসে ডলারের দাম দশ গুণের বেশি বেড়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, বাজারভিত্তিক আন্তঃবাজারে দর ওঠানামা করে। আজ কেন্দ্রীয় ব্যাংক ১১৪ মিলিয়ন ডলার বিক্রি করছে।

গেল মাসে খোলা বাজারে ডলারের দাম রেকর্ড সর্বোচ্চ ১০২ টাকায় উঠে যায়। বর্তমানে খোলা বাজারে ডলার ৯৭ দশমিক ৯৯ টাকায় লেনদেন হচ্ছে।

আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি রেমিট্যান্স কমে যাওয়ায় ডলারের সরবরাহ সংকুচিত হয়ে গেছে। ফলে স্থানীয় মুদ্রা টাকা চাপের মধ্যে রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD