রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

সৌদি পৌঁছেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২

হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মাধ্যমে শেষ হলো সৌদি আরবে যাওয়ার হজ ফ্লাইট।‌

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, মঙ্গলবার (৫ জুলাই) দিনগত রাত ২টা পর্যন্ত সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি হজযাত্রী।

এদিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনের তথ্যানুযায়ী—১৬৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮৭টি ফ্লাইটের মাধ্যমে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস ৬৪টি ফ্লাইটের মাধ্যমে ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৪টি ফ্লাইটের মাধ্যমে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী পরিবহন করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD