সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান হজ করতে গিয়ে এ বছর ৪১ বাংলাদেশির মৃত্যু মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামে বড় বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪৬ তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আটক ৭ বিদ্যুৎ সাশ্রয়ে আবারও কড়াকড়ি, সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ দোকানপাট তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক বেশ কয়েকজন ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয় : ইরান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তথ্য নিতে দুই দেশের প্রতিনিধি পাঠাচ্ছে আইসিসি ২০টি মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২

দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। উৎসবের এ দিনে পশু কোরবানি দিতে গিয়ে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার শতাধিক মানুষ আহত হয়েছেন।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। তবে তাদের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই বাড়ি ফিরে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. আলাউদ্দিন জানান, আহতদের অধিকাংশই মৌসুমি কসাইয়ের কাজ করতে গিয়ে আহত হয়েছেন। এছাড়া কোরবানির কাজে সহযোগিতা করতে গিয়ে কারও আঙুল কেটেছে, কোরবানি দেওয়ার সময় গরুর আঘাতে আহত হয়েছেন কেউ কেউ।

তিনি আরও জানান, প্রত্যেক বছর কোরবানির ঈদের দিন এমন ঘটনা ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে কোরবানি দিতে গিয়ে আহত হওয়া রোগীর চাপ ছিল। হাত, আঙুল কাটা কমপক্ষে ১০০ জন আজ জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের কারো অবস্থাই গুরুতর ছিল না। তাই প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি চলে গেছেন। ঈদের দিনে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পশু কোরবানির ক্ষেত্রে আরও সতর্ক হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD