রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিয়মিত নামাজ পড়ায় ৩৯ কিশোরকে পুরস্কৃত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

রাজধানী ঢাকার ওয়ারীতে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করা ৩৯ জন কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। লারমিনি স্ট্রিটের মাসজিদুন নূরের দায়িত্বশীল হাজি নবীউল্লাহর উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার হিসেবে ৬ লাখ টাকা ব্যয়ে সবাইকে দেওয়া হয় বাইসাইকেল।

গত জুলাই মাসে মসজিদ কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ১০ থেকে ১৮ বছর বয়সী যারা টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবে, তাদের প্রত্যেককে একটি নতুন বাইসাইকেল দেওয়া হবে। ঘোষণার পর প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার ৫৪ জন শিশু-কিশোর। তবে শেষ পর্যন্ত ৩৯ জন বিজয়ী হতে সক্ষম হয়।

মসজিদের খতিব ঢালকানগর মাদরাসার শিক্ষাসচিব মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ বলেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া অনেকেই ছিলো স্কুল শিক্ষার্থী। বিভিন্ন মুসলিম দেশে ক্ষুদে মুসল্লি তৈরির এমন উদ্যোগ নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় শিশুদের নামাজি হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়। স্কুল খোলা থাকায় সবার পক্ষে প্রতিদিন পাঁচ ওয়াক্তে মসজিদে এসে জামাতে অংশ নেওয়া সম্ভব হতো না। তাই এই শিক্ষার্থীদের সুবিধার্থে নিয়ম করা হয়েছিল, তারা স্কুলে নামাজ পড়বে এবং ডায়েরিতে নামাজ আদায়ের বিষয়ে শিক্ষকের কাছ থেকে সাক্ষর এনে দেখাবে।

জানা গেছে, ঈদ ও জুমা ছাড়া নামাজ আদায় করেন না- এমন এক শিশুর বাবা নিয়মিত জামাতে নামাজ আদায় করেছেন প্রতিযোগিতায় অংশ নেওয়া তার সন্তানের আবদারের কারণে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD