শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

ফরিদপুরে চাল আত্মসাতের ঘটনায় চেয়ারম্যান-সচিবকে জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে চাল আত্মসাতের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

জানা গেছে, সম্প্রতি ঘূর্ণিঝড় আম্ফানের জন্য বরাদ্দকৃত চাল দেওয়া হয় আলফাডাঙ্গার বিভিন্ন ইউনিয়নে। এরমধ্যে বানা ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ হয় ১ টন চাল। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে ৬ বস্তা চাল আত্মসাত করে ভ্যানে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু ও সচিব মোস্তাফিজুর রহমান।

গোপন সংবাদের ভিক্তিতে ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৬ বস্তায় থাকা ১৮০ কেজি চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুর রহমান। এসময় ভ্যান চালক এরশাদ মোল্যাকে আটক করা হয়। ভ্যান চালকের স্বীকারোক্তি মোতাবেক ইউপি চেয়ারম্যান ও সচিবকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান ও সচিবকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা চাল আত্মসাতের বিষয়টি স্বীকার করেন। দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ভ্যানচালক এরশাদ মোল্যাকে গরীব ও অসহায় হওয়ায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুর রহমান।

লাইট নিউজ/এসএমআবা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD