রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই হজযাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

হজ করতে সৌদি আরব গিয়ে দুই বাংলাদেশি হজযাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তারা সম্পর্কে দুজন শ্যালক-দুলাভাই।

নিহত দুই হজযাত্রী বাংলাদেশি নাগরিক। একজন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোতাহার জোমাদ্দারের কনিষ্ঠ পুত্র সাগর জোমাদ্দার (২৩) ও অন্যজন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসাইন (৪৫)। তাদের পাসপোর্ট নম্বর (সাগর জোমাদ্দার-EE 0806021, মোজাম্মেল হোসাইন- EH 0087173)।

তারা দুজনই সৌদি আরবে (প্রবাসে) থাকতেন। বিষয়টি নিহত সাগর জোমাদ্দারের বড় ভাই উজ্জল জোমাদ্দার নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ নিহত সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা সৌদি আরবে (প্রবাসে) থাকতেন। ওমরা হজের উদ্দেশে সৌদির আলগাছিমের উনাইযা নামক স্থান থেকে তারা গত বৃহস্পতিবার মক্কায় রওয়ানা হন। ওমরা শেষ করে কর্মস্থলে ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের পাহারের সঙ্গে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশি ওই দুই নাগরিক। বাংলাদেশ সময় শনিবার (২৫ মার্চ) রাত ৮টায় ঘটনাটি ঘটে। সঙ্গে থাকা আহত এক সফরসঙ্গী বাংলাদেশে নিহত সাগর জোমাদ্দারের পরিবারের কাছে বিষয়টি জানালে তারা নিশ্চিত হন।

এদিকে পরিবারের দুজন কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় মামা-বাবা ও স্বজনরা। বাংলাদেশি ওই দুই নাগরিকের লাশ ফেরৎ পেতে তারা সরকারের সহযোগীতা চেয়েছেন।

নিহত দুই হজযাত্রীর লাশ বাংলাদেশে আনার ক্ষেত্রে সৌদি দূতাবাস সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD