রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ঢল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

আজ রমজান মাসের শেষ জুমা। পবিত্র জুমাতুল বিদা। মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। এ উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের।

শুক্রবার বেলা ১১টা থে‌কে মস‌জি‌দে মুস‌ল্লিরা প্রবেশ কর‌তে শুরু ক‌রেন। সময়ের সঙ্গে সঙ্গে মুস‌ল্লি‌দের আনাগোনা বাড়‌তে থা‌কে। অ‌নে‌কেই প্রখর রোদ উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে ছু‌টে এসেছেন রমজা‌নের শেষ জুমার নামাজ আদায় কর‌তে।

মুস‌ল্লি‌রা জানান, দূরদূরান্ত থে‌কে বায়তুল মোকাররমে নামাজ পড়‌তে আসা‌দের অ‌নে‌কেই একইস‌ঙ্গে টুকটাক কেনাকাটার প‌রিকল্পনা নি‌য়েই এ‌সে‌ছেন। নামাজ পড়‌তে আসা‌টাই মূল উ‌দ্দেশ্য।

রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিমরা। ইহকাল ও পরকালের মুক্তি কামনায় আজ সারাদেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হচ্ছে। বি‌শেষ ফজিলতময় জুমার জামাতে সাধারণ জামাতের চেয়ে কয়েকগুণ বেশি মুসল্লি অংশ নেন।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা তারই ধারাবাহিকতায় এদিন জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD