শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

আড়াই হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে জাইকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
রেমিটেন্স বেড়েছে ৩৭ শতাংশ rtvonline

বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে সাড়ে ২২ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪৭৫ কোটি টাকা।

মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য আর্থিক ব্যবস্থাপনা (পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট) শক্তিশালী করতে ডেভেলপমেন্ট পলিসি লোনের অংশ হিসেবে জাপানি অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স ঋণ দেওয়া হবে। বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে দ্রুতই এই বাজেট সহায়তা ঋণ দেওয়া হবে।

বলা হচ্ছে, এই ঋণ বাংলাদেশ সরকারের রাজস্ব বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। ঋণের বার্ষিক সুদ হার ১ দশমিক ৬ শতাংশ এবং ১০ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে।

জাইকার বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে বলেন, অর্থনীতি পুনরুদ্ধার এবং বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ক্ষেত্রে এই ঋণ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া এই তহবিল সরকারের বাজেটের চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এবং সংস্কার পরিকল্পনাকে গতিশীল করতে সহায়তা করবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD