শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

মুক্তির আগেই বিজয়ের সিনেমার আয় ৫৩০ কোটি?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তার পরবর্তী সিনেমা ‘লিও’। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন তৃষা কৃষ্ণান। আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। কিন্তু মুক্তির আগেই সিনেমাটি মোটা অঙ্কের অর্থ আয় করবে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, ‘সেটেলাইট, ডিজিটাল এবং মিউজিকের স্বত্ব ২০০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। প্রযোজক এখন প্রেক্ষাগৃহের ব্যবসার দিকে নজর দিয়েছেন।

এদিকে আরেকটি সূত্র জানিয়েছেন, কেরালার থিয়েট্রিকাল রাইটস বা প্রেক্ষাগৃহ স্বত্ব বিক্রি হতে পারে ১৫ কোটি রুপি, তেলেগু ২৫ কোটি রুপি, কর্নাট ১২ কোটি রুপি, তামিল নাড়ু ১০০ কোটি রুপি এবং ওভারসিস রাইটস ৫০ কোটি রুপি। যার মোট আয় ৪০২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৩০ কোটি ৪৫ লাখ টাকার বেশি)।

গত ২২ জুন ছিল থালাপাতি বিজয়ের জন্মদিন। এদিন প্রকাশিত হয় ‘লিও’ সিনেমার গান ও ফার্স্ট লুক। জন্মদিনের প্রথম প্রহরে সিনেমার ফার্স্ট লুক দিয়ে চমকে দেন বিজয়। যেখানে রক্তাক্ত হাতুড়ি হাতে দেখা যায় বিজয়কে, পাশে রয়েছে হিংস্র এক হায়েনা।

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।

চলতি বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’ সিনেমার শুটিং। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। ২৭৫ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন— সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD