বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

রেড জোনে থাকা ১০ জেলায় সাধারণ ছুটি ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের ১০ জেলার ২৭ রেডজোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জেলাগুলো হল— নারায়ণগঞ্জ, বগুড়া, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, যশোর, মাদারীপুর ও চুয়াডাঙ্গা।

ছুটিকালে এসব এলাকার লোকজনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

মহামারী সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে যে তিনটি জোনে ভাগ করা হচ্ছে, তার মধ্যে ‘রেড জোনে’ সাধারণ ছুটি ঘোষণা করা হবে বলে আগেই জানানো হয়েছিল।

কোভিড-১৯ সংক্রমণ প্রবণ এই এলাকাগুলোতে ২১ জুন থেকে সাধারণ ছুটি দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

এছাড়া লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।

জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে। কোন কোন ‘রেড জোনে’ কোন ২১ দিন সাধারণ ছুটি থাকবে, আদেশে তাও নির্ধারণ করে দেয়া হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD