বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

‘নারীরাও বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

নারীরাও ঝুঁকি ও লাভ নির্ণয় করে সঠিকভাবে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।

বুধবার (১৫ নভেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমিতে নারীদের জন্য বিনিয়োগকারী সচেতনতামূলক কর্মশালার সমাপনী দিনে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এসব কথা বলেন৷

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে পুঁজি, মুনাফা এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো হলো বিনিয়োগ শিক্ষার মূল বিষয়বস্তু৷ যাদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান রয়েছে তারা যেন বাজারে বিনিয়োগ অব্যহত রাখেন এবং বুঝে শুনে বিনিয়োগ করেন৷

তার আগে প্রশিক্ষণ কর্মশালায় পুঁজিবাজার ও এর বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি, মৌলিক বিনিয়োগ কৌশল এবং বিনিয়োগ শিক্ষার মাধ্যমে নারী ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিএসইসি’র পরিচালক ফারহানা ফারুকী এবং ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান৷

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD