সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য সবকিছু করা হবে: প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নেতা শেখ হাসিনা। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ করে দেওয়াসহ যা যা প্রয়োজন সব করে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শেষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ঘূর্ণিঝড়ে সব ধরনের সহযোগিতা দেবে সরকার। অতীতে এমন দুর্যোগ হয়েছে, কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। দুর্যোগ আসবেই। কিন্তু তা মোকাবিলা করে টিকে থাকার সামর্থ্য অর্জন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণ শুরু করে দিয়েছি, যাতে বন্যার আগেই নির্মাণকাজ শেষ হয়। উপকূলে দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দেওয়া হবে। যেখানে যেখানে আপনাদের ঘরবাড়ি ভেঙে গেছে সেটুকুও নতুন করে তৈরি করে দেব। দেশের মানুষ যেন না খেয়ে মরে সে ব্যবস্থা করছে সরকার। দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি করা হবে।

দুর্যোগে সমসময় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, ঘূর্ণিঝড়ে কৃষকদের ক্ষতিপূরণে সার-বীজসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এর আগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সরকারপ্রধান। পরে ওই মাঠে দুই হাজার দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD