শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

এটি খুবই দুঃখজনক ও কঠিন সকাল : ইসরায়েলি রাষ্ট্রপতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

ইরানের হামলার পর ইসরায়েলে যখন সকাল হয়েছে আর বাসিন্দারা জেগে উঠেছে, তখন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ তার এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে এক বার্তায় এই সকালকে ‘একটি অত্যন্ত দুঃখজনক ও কঠিন সকাল’ বলে অভিহিত করেছেন। খবর বিবিসির।

প্রেসিডেন্ট হার্জোগ বলেছেন, ‘অপরাধমূলক ইরানি হামলায়’ ইহুদি, আরব, ইসরায়েলি নাগরিক, নতুন অভিবাসী, শিশু-বৃদ্ধ, নারী-পুরুষসহ অনেক মানুষ নিহত ও আহত হয়েছে। তিনি হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

হার্জোগ আরও বলেন, ভয়াবহ ক্ষতির জন্য আমি শোকাহত। আহতদের আরোগ্য ও নিখোঁজদের খুঁজে পাওয়ার জন্য আমি প্রার্থনা করছি। আমরা একসঙ্গে শোক করব। আমরা একসঙ্গে কাটিয়ে উঠব।

তার এই বার্তা ইসরায়েলের জনগণের মধ্যে চলমান সংকট, ভয় ও ক্ষতির গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD