শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

ইসরায়েলের দিকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় ইরান থেকে যাওয়ার সময় ভিন্ন দৃশ্য দেখা গেছে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে। ইসরায়েলের জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশও দিয়েছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে যে ‘স্পষ্ট নির্দেশ’ পেলেই কেবল লোকজন সুরক্ষিত স্থান ত্যাগ করতে পারবে।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কি না, এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি এটা করতে পারি, আবার আমি না-ও করতে পারি।’

হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেছেন। এর কয়েক ঘণ্টা পরে ইরান অদ্ভুত ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কাছাকাছি যাচ্ছে কি না, জানতে চাইলে ট্রাম্প উত্তরে বলেন, ‘আমি এটা বলতে পারি না…আপনি কি সত্যিই ভাবছেন যে আমি এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি?’

ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন না আমি এটাও করতে যাচ্ছি কি না। আমি এটা করতে পারি, আবার না-ও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।’

ইরান অনেক সমস্যায় পড়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, এবং তারা আলোচনা করতে চায়। আর আমি বলেছিলাম, ‘কেন তোমরা আগে আমার সঙ্গে আলোচনা করোনি–এত সব মৃত্যু ও ধ্বংসের আগে কেন তোমরা আলোচনা করোনি?’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD