শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

‘পুরো বিশ্বের সামনে ইসরায়েলকে নত করাবে ইরানের বাহিনী’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনীর হাতে এমন সব ‘চমক’ রয়েছে যা দখলদার ইসরায়েলকে বিশ্বের সামনে নত করাবে।

বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি বাহিনী পশুর মতো বর্বরতা চালাচ্ছে। তবে ইরানের সাহসী সন্তানেরা তাদের প্রতিরক্ষা শক্তির মাত্র একটুখানি অংশ ব্যবহার করেই ইসরায়েলি শত্রুকে ভয়াবহভাবে আঘাত করেছে।

তিনি যুক্তরাষ্ট্রকেও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীকে সমর্থন দিয়ে যে কোনো ধরনের সরাসরি বা পরোক্ষ হস্তক্ষেপ করলে, অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো মারাত্মক হুমকির মুখে পড়বে।

মুখপাত্র আরও বলেন, আমরা ইসরায়েলে বসবাসকারী ‘অস্থায়ী’ অধিবাসীদের সতর্ক করে দিচ্ছি—এই দখলকৃত ভূখণ্ড আর নিরাপদ নয়। যে কোনো সময় এখানে আঘাত হানতে পারে ইরানি বাহিনী।

তিনি বারবার জোর দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী এমন সব বিস্ময়কর ব্যবস্থা গ্রহণ করেছে, যা বিশ্ববাসীর চোখের সামনেই দখলদার ইসরায়েলকে ধ্বংসের পথে নিয়ে যাবে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD