শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণ-রূপার সুতোয় বোনা কোরআনের আয়াতে কাবার নতুন গিলাফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সৌদি আরবে ১১ মাসের নিবিড় পরিশ্রমের পর পবিত্র বায়তুল্লাহর ২০২৫ সালের নতুন কিসওয়া (গিলাফ) উন্মোচন করা হয়েছে।

হাতের তৈরি ৪৭টি রেশমি প্যানেল, স্বর্ণ ও রূপার সুতো দিয়ে লেখা ৬৮টি কোরআনের আয়াত আর এক হাজার ৪০০ কেজিরও বেশি ওজনের এই কিসওয়া পবিত্রতা ও ইসলামি কারুশিল্পের এক অনন্য নিদর্শন।

কিসওয়া হলো কাবা শরিফকে ঢেকে রাখার জন্য ব্যবহৃত কাপড়। এটিকে বাংলায় ‘গিলাফ’ বলা হয়। এটি প্রতি বছর একবার পরিবর্তন করা হয়।

বিশ্বের সব চেয়ে দামি কাপড় কাবার কিসওয়া তৈরি হয় ৮২৫ কেজি প্রাকৃতিক রেশম, ১২০ কেজি সোনার সুতো, ৬০ কেজি রূপার সুতোয়। কিসওয়ার মোট ওজন এক হাজার ৪১৫ কেজি। এর দাম ২৫ মিলিয়ন রিয়াল।

এই বছরের কিসওয়া তৈরি হয়েছে কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কিসওয়া অব দ্য কাবায়।

২০২৪ সালের জুলাই মাসে এর উৎপাদন কাজ শুরু হয়। ডিজাইনার, শিল্পী, ক্যালিওগ্রাফার ও বয়ন বিশেষজ্ঞরা একত্রিত হয়ে নির্ধারণ করেন বছরের কোরআনিক আয়াত ও অলংকরণ।

১১ মাসের এই দীর্ঘ প্রক্রিয়ায় সাত ধরনের উন্নত মানের কাপড় দিয়ে তৈরি হয় ৪৭টি প্যানেল। প্রতিটি প্যানেলে ছিল কিসওয়ার বিখ্যাত সোনালি ‘হিজাম’ বা বেল্টের সূচিকর্ম।

প্রতিটি ধাপ, কাটা, বোনা, সূচিকর্ম ও চূড়ান্ত জোড়ার কাজ, গভীরভাবে পরীক্ষা করা হয় পবিত্রতার মানদণ্ড পরিপূর্ণ অনুসরণ করে।

কিসওয়ার বাইরের স্তর তৈরি হয়েছে কালো রেশম দিয়ে, দীপ্তিময়তা ও টেকসই গুণে নির্বাচিত।

ভিতরের স্তরে রয়েছে, সবুজ রেশম, ঐক্য ও শান্তির প্রতীক, সাদা সুকারি ও সাধারণ সুতি কাপড়, কাঠামোগত দৃঢ়তা নিশ্চিত করে, লাল রেশম, ভাঁজের মাঝে উষ্ণতা ও আভিজাত্য যোগ করে।

কারিগররা কয়েকশ কেজি ওজনের সোনার প্রলেপযুক্ত রূপার সুতো ব্যবহার করে রেশমি কাপড়ে সূচিকর্ম করেছেন ৬৮টি কোরআনের আয়াত।

এই আয়াতগুলোতে রয়েছে, আল্লাহর নাম, যেমন আর রহমান ও আর রহিম। ঈমানের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ, কাবার মাহাত্ম্য ও একত্ববাদের বার্তা। দয়া, ঐক্য ও ইবাদতের বিষয়বস্তুর ওপর আয়াত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD