সপ্তাহের সোম ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। রাসুল (সা.) নিয়মিত ওই দুই দিন রোজা রাখতেন। হাদিস শরিফে এসেছে,
عَن مولى أسامةَ بنِ زيدٍ – رأيتُ رسولَ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ يصومُ يومَ الاثنينِ والخميسِ فسألتُهُ فقالَ: إنَّ الأعمالَ تُعرَضُ يومَ الاثنينِ والخميسِ، فأحبُّ أن يُرفَعَ عملي وأَنا صائمٌ
উসামা বিন জায়েদ (রা.) বর্ণনা করেছেন, আমি রাসুল (সা.)-কে দেখেছি, তিনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। আমি তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেছেন, ‘সোমবার ও বৃহস্পতিবার সব আমল উপস্থাপন করা হয়।
আমি চাই, আমার আমল এমন অবস্থায় উপস্থাপন করা হোক যখন আমি রোজা রেখেছি।’ (আবু দাউদ, হাদিস : ২৪৩৬)