শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ইতিহাসে প্রথমবারের মতো বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ করা হবে মক্কার গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত জুমার খুতবা।

শুক্রবার (৪ জুলাই) পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সি এই ঘোষণা দেন।

এদিন খুতবা প্রদান ও জুমার নামাজের ইমামতি করেন ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আস-সুদাইস। সূত্র: সৌদি গ্যাজেট

প্রেসিডেন্সির জনসংযোগ বিভাগের সাধারণ তত্ত্বাবধায়ক ফাহিম আল-হামিদ বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে খুতবার বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, বিভিন্ন ভাষায় অনুবাদের মাধ্যমে বিশ্ব মুসলিমের মাঝে আন্তঃসংযোগ স্থাপন ও সভ্যতা ও সংস্কৃতির বিনিময়ে সেতুবন্ধন তৈরিই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

লাইভ অনুবাদের ফলে এখন বিশ্বের যেকোনো প্রান্তে বসে মুসলমানরা নিজ নিজ ভাষায় এই গুরুত্বপূর্ণ ধর্মীয় বার্তা গ্রহণ করতে পারবেন। এটি ধর্মীয় সম্প্রচারে এক যুগান্তকারী পদক্ষেপ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD