শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানি পর্ন তারকা, রাখছেন রোজাও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

অনেকেই পর্ন তারকা হিসাবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে অন্য জীবন বেছে নিয়েছেন। সেই তালিকায় এলেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাক।

মূলত, লিল ব্ল্যাক নামেই প্রাপ্তবয়স্কদের ছবিতে দেখা যেত তাকে। লিল সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন তার পেশা এবং ধার্মিক পরিবর্তনের কারণে।

প্রাক্তন পর্ন তারকা জানিয়েছেন, নীল ছবি আর নয়। এবার আল্লাহর দেখানো পথে চলতে চান তিনি।

হঠাৎ কেন এই পরিবর্তন? লিলের দাবি, কিছুদিন আগে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে মালয়েশিয়া যান। সেখানেই তার মনস্তাত্বিক পরিবর্তন আসে।

লিলের দাবি, তার জীবনে টাকা-পয়সা, খ্যাতি-যশ কোনো কিছুরই অভাব ছিল না। তবুও মন খালি খালি লাগত। এই শূন্যতা ঘোচানোর জন্যেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ।

তার দাবি ২০২৪ সালে ধর্মান্তরিত হওয়ার পর থেকেই আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। নিজের নাম বদলে নূরে ইস্তেকবাল রেখেছেন তিনি।

কিছুদিন আগেই কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরখা পরে রমজানে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে। সেই ভিডিও এবং ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

এমনকি নিজের ‘পাপ’ স্খলনের জন্য তিনি বোরখা পরা এবং রোজাও রাখাও শুরু করেছেন বলে দাবি করেছেন প্রাক্তন পর্ন তারকা।

বর্তমানে ইনস্টাগ্রাম এবং টিকটকে কন্টেন্ট তৈরি করেন তিনি। তবে তার এমন পরিবর্তন নিয়ে সন্ধিহান নেটিজেনদের একটি বড় অংশ। কেউ কেউ মনে করছেন এসব সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয়।

সমালোচকদের অবশ্য একহাত নিয়েছেন প্রাক্তন পর্ন তারকা। একটি ভিডিও করে দাবি করেছেন, আমি মৃত্যুর পর জান্নাত যাব কি না, অথবা আমার পাপ ক্ষমার যোগ্য কি না, সেটা তোমাদের জানার বিষয় নয়।

তোমরা নিজেদের সঙ্গে আল্লার সম্পর্কের উপর নজর দাও। আমি আমারটা বুঝে নেব, তোমাদের মাথা ঘামাতে হবে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD