চীন শক্তিশালী নতুন ওপেন সোর্স এআই মডেল ডিপসিক আর১ উন্মুক্ত করে বৈশ্বিক প্রযুক্তি জগতে তীব্র ঝাঁকুনি দিয়েছে। বিনামূল্যে এবং রয়্যালটি ফ্রি এই সেবা শুধু প্রযুক্তি জগতে নয় আর্থিক বাজারেও সাড়া ফেলেছে। শুধু তাই নয় এই কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাবকে প্রত্যক্ষভাবে চ্যালেঞ্জ জানিয়েছে এবং সিলিকন ভ্যালির গোপনীয় ও নিয়ন্ত্রিত ব্যবসায়িক মডেল টিকে থাকবে কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
ডিপসিক ওপেন সোর্স লঞ্চ করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের প্রযুক্তি বিক্রির পথ বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের ক্রমবর্ধমান উত্থানে গভীর উদ্বেগের মধ্যে পড়েছে এ খানের বিনিয়োগকারীরা। ওপেনএআই-এর তৈরি চ্যাটজিপি-৪ এর চীনা ভার্জন বা উত্তর হিসেবে খ্যাত আর-১ নিয়ে বিনিয়োগকারীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। একই সঙ্গে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা ভূরাজনৈতিক অবস্থাকে পাল্টে দিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এনভিদিয়া এইচ৮০০ চিপ ব্যবহার করে আর-১ তৈরিতে খরচ হয়েছে ৬ মিলিয়ন ডলারের কম। তবে পুরোপুরিভাবে এর কাজে শেষ করতে কত খরচ হবে তা প্রকাশ করা হয়নি। অন্যদিকে খবর ছড়িয়েছে ওপেনএআই-এর চ্যাটজিপি-৪ তৈরিতে খরচ হয়েছে শত শত মিলিয়ন ডলার। ফলে খরচের হিসাবে ডিপসিককে এক অপ্রতিদ্বন্দ্বী হিসেব পরিণত করেছে।
চীনের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা বিনামূল্যে কিউয়েন-৩ উন্মুক্ত করেছে এবং ফ্রান্স মিসট্রায়াল এআই উন্মুক্ত করেছে। এ অবস্থায় যদি মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন সোর্স কৌশল অবলম্বন না করে তাহলে তাকে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে পিছিয়ে পড়তে হবে। ইন্টারনেট জায়ান্ট গুগল ও ফেসবুক শুরুতে ব্যবহারকারীদের বিনামূল্যে সেবা প্রদান করে পরবর্তীতে তারা একে ব্যবসায়ীক মডেলে রুপান্তর করে।
ওপেন-সোর্সিং এখন চীনের একটি কৌশলগত বিকল্প পথে পরিণত হয়েছে। এটি অনেকটা সেই মডেলের মতো, যেভাবে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম বৈশ্বিক ডেভেলপারদের মাধ্যমে সমৃদ্ধ হয়ে উঠেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নত হয় ধারাবাহিক ইটারেশন বা পুনরাবৃত্তির মাধ্যমে, আর চীনা কোম্পানিগুলো এখন ওপেন-সোর্স ইকোসিস্টেমকে ব্যবহার করে তাদের মডেলগুলোকে উন্নত ও স্কেল করছে। এটি অনেকটাই গুগল পে মডেলের মতো, যেখানে তৃতীয় পক্ষের অবদান প্ল্যাটফর্মটিকে বিকশিত করেছে, আর মূল কোম্পানি শুধু পরিকাঠামো ও নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
এই কৌশল চীনকে বৈশ্বিক প্রতিযোগিতায় স্বল্প ব্যয়ে, দ্রুত গতিতে এবং অনেক বেশি নমনীয়তা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে।