বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ইরাকের পূর্বাঞ্চলীয় কুট শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে। খবর: আলজাজিরার।

ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে একটি পাঁচতলা ভবনকে সম্পূর্ণ আগুনে পুড়তে দেখা যায়। গভীর রাতে এ আগুন লাগার সময় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি জানিয়েছেন, হাইপারমার্কেট ও একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, ‘সেসময় অনেক পরিবার খাওয়াদাওয়া ও কেনাকাটা করছিল। হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে।’

গভর্নর জানান, বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন দমকলকর্মীরা। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এই দুর্ঘটনার পর প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন গভর্নর।

তিনি আরও বলেন, আমাদের ওপর এক ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। ভবন ও বিপণিবিতানের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD