রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

অবশেষে ইতালি থেকে ফেরত পাঠানো হলো ১২৪ বাংলাদেশিকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : ঢাকা থেকে ইতালি আসা ১২৪ জন বাংলাদেশিকে রোম বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। বুধবার দুপুরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব যাত্রী রোমের ফিউমিচিনো এয়ারপোর্টে অবতরণ করেন। তবে করোনা আতঙ্কে শেষ পর্যন্ত এসব যাত্রীকে বিমান থেকে নামতে দেওয়া হয়নি।

কেবল একজন অসুস্থ নারী যাত্রীকে ইতালি প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অবতরণের কয়েক ঘণ্টা পর বিকাল ৫টার দিকে একই বিমানে দোহা হয়ে ঢাকা ফেরত পাঠানো হয় যাত্রীদের।

কেন ফেরত পাঠানো হলো এ সম্পর্কে রোমের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার সমকালকে জানান, বিমান অবতরণের পরপরই ঘটনা অবহিত হই এবং ইতালির পররাষ্ট্র মন্ত্রণনালয়সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করি। আমাদের জানানো হয়, বাংলাদেশ থেকে ফেরা কয়েকজন যাত্রীর করোনার রিপোর্ট ছিল না। কিন্তু তাদের দৃশ্যত অসুস্থ মনে হচ্ছে। এ থেকে অন্য যাত্রীদের মাঝেও ছড়িয়েছে বলে ধারণা করা হয়। পাশাপাশি মঙ্গলবার ইতালির স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের নাগরিকদের ইতালি প্রবেশের সিদ্ধান্ত এক সপ্তাহের জন্য স্থগিত করে। সেটিকেও বাংলাদেশের যাত্রীদের ইতালি প্রবেশ না করতে দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়।

তবে কেন এমন হলো সে সম্পর্কে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে সার্বিক পরিস্থিতি জানাবে বলে রোমের ট্রাভেল এজেন্সিগুলো জানিয়েছে।

সম্প্রতি চার্টার ফ্লাইটে ইতালি ফেরা ৭৫ জন প্রবাসীর করোনা শনাক্ত হয়। ইতালির গণমাধ্যমে এসব ফলাও করে প্রচার হয় এবং স্থানীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে ইতালির স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার তাৎক্ষণিকভাবে আগামী এক সপ্তাহ ঢাকা থেকে ইতালিগামী সকল ফ্লাইট স্থগিত করে। এরই মধ্যে বুধবার ভোর ৪টায় বাংলাদেশ থেকে প্রায় দুশ যাত্রী নিয়ে কাতার এয়ার ওয়েজের একটি বিমান দোহা হয়ে রোম অবতরণ করে বেলা দেড়টায়। অন্যান্য দেশের যাত্রীদের ইমিগ্রেশন করা হলেও কেবল বাংলাদেশের যাত্রীদের বিমানে আটকে দেওয়া হয়। কয়েক ঘন্টা অপেক্ষার পর সরকার একই বিমানে এসব যাত্রীদের দোহা হয়ে ঢাকা ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। বিকাল ৪টার পরে কাতার এয়ারের একই বিমান রোম বিমানবন্দর ত্যাগ করে। তবে এ সময় একজন অসুস্থ বাংলাদেশি মহিলা যাত্রীকে ইতালী প্রবেশ করতে দেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে রোমের বিভিন্ন স্থানে কেবল বাংলাদেশি নাগরিকদের করোনা পরীক্ষার জন্য বেশ কয়েকটি বুথ স্থাপন করা হয়েছে। যেখানে মঙ্গলবার ও বুধবার অসংখ্য প্রবাসী করোনা পরীক্ষা করিয়েছেন।

এদিকে আগামী শুক্রবার ইতালির স্বাস্থ্য অধিদপ্তর দেশটিতে অবস্থিত মুসলিমদের জুমার নামাজ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD