রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ ১৫ হাজার, মৃত্যু সাড়ে ৫ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। ২৪ ঘণ্টায় দু’লাখ ১৫ হাজারের মতো রোগী শনাক্তে, মোট আক্রান্ত ১ কোটি ২২ লাখ মানুষ। এদিন আরও সাড়ে ৫ হাজার প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে সাড়ে ৫ লাখ ছাড়ালো মৃত্যু।

বুধবার রেকর্ড ৬১ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত সাড়ে ৩১ লাখের বেশি মানুষ। প্রায় ৯শ’ মৃত্যুর পর, দেশটিতে প্রাণহানি ১ লাখ ৩৫ হাজার ছুঁইছুঁই।

তবে দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রায় ১২শ’ মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে ৬৮ হাজার। আক্রান্ত ১৭ লাখের বেশি। ২৪ ঘণ্টায় ৯শ’ মৃত্যু রেকর্ড হয়েছে মেক্সিকোতে। প্রাণহানি ৩২ হাজারের বেশি।

এদিকে ভারতে প্রায় ৫শ’ জন মারা গেছেন এদিন। দেশটিতে মৃতের সংখ্যা ২১ হাজারের বেশি। রেকর্ড ২৬ হাজার নতুন সংক্রমণ শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত পৌনে ৮ লাখ মানুষ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD