শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

সরকারের সিদ্ধান্তে ইসিকে অটল থাকার আহ্বান জামায়াতের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ১৮ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের দাবিতে গণভোটের বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টা ১০ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের সাত সদস্যের প্রতিনিধি দল। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতৃত্ব দেন প্রতিনিধি দলকে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে দুপুর সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার জানান, ১৮ দফা দাবির মধ্যে অন্যতম ছিল অবাধ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, সব রাজনৈতিক দলের সভা-সমাবেশের স্বাধীনতা বজায় রাখা এবং প্রশাসনিক হস্তক্ষেপ রোধ করা।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, সংসদ নির্বাচনের চার মাস আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নষ্টের প্রবণতা দেখা গেছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, সরকারের যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলোর ক্ষেত্রে তারা যেন দৃঢ় অবস্থানে থাকেন।

তিনি আরও বলেন, আমরা চাই নির্বাচন কমিশন প্রকৃত অর্থে স্বাধীনভাবে কাজ করুক, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD