সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

মহামারী শুরু থেকে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরানে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

অনলাইন ডেস্ক : ইরানে ফেব্রুয়ারিতে মহামারী শুরু হওয়ার পর থেকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসে একদিনে ২২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজর ৩০৫ জনে। আর এ পর্যন্ত মোট আক্রান্ত দুই লাখ ৫০ হাজারেরও বেশি।

বিবিসি জানিয়েছে, সংক্রমণ বেশি হওয়ায় ইরানের ৩১টি প্রদেশের ৯টিকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজধানী তেহরানসহ আরও দশটি প্রদেশ ইয়েলো জোন হিসেবে চিহ্নিত।

তেহরানে ভাইরাস মোকাবেলায় গঠিত টাস্ক ফোর্সের প্রধান আলিরেজা জালি বলেছেন,তেহরানের পরিস্থিতি খুব নাজুক। গত ১০ দিন ধরে তেহরানে সংক্রমণ, মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দ্রুত বেড়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD