শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

জনগণ আ.লীগকেই লকডাউন দিয়ে রেখেছে: রিজভী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিযে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণই আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে, আর তারা অবৈধ ক্ষমতা পুনরুদ্ধারে উল্টো জনগণকে লকডাউন দিচ্ছে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কনটেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, লকডাউন দেওয়া হয় করোনা ভাইরাসের বিরুদ্ধে, কিন্তু আওয়ামী লীগ দিয়েছে জনগণের বিরুদ্ধে। আওয়ামী ফ্যাসিবাদ জাতির শ্বাসরোধ করে দিয়েছে, যেমন করোনাভাইরাস মানুষের শ্বাস রুদ্ধ করে দেয়।

এই বিএনপি নেতা আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক অদ্ভুত প্রোপাগান্ডা ব্যবহার করছে। অবৈধ ও সন্ত্রাসী পন্থা অবলম্বন করে জনগণের ওপর চোরাগোপ্তা আক্রমণ করছে। এর নমুনা আমরা গত দুতিন দিন ধরে দেখছি।

মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসিনার বিচার নিয়ে রিজভী বলেন, বিচার প্রতিহত করার জন্য বেআইনিভাবে দেশের প্রায় ২৫ থেকে ৩০টি স্থানে চোরাগোপ্তা হামলা করা হয়েছে, বোমাবাজি করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ।

আওয়ামী লীগের আমলের লুটপাটের সমালোচনা করে রিজভী বলেন, জনগণ যে টাকা সঞ্চয় করে—পোস্ট অফিসে করে, ব্যাংকে করে, আর্থিক প্রতিষ্ঠানে করে—সেই সব প্রতিষ্ঠানের কোষাগার লুট করেছিল পতিত রাজনৈতিক দলের নেতারা, তাদের ব্যবসায়ীরা এবং প্রধানমন্ত্রীর সাঙ্গোপাঙ্গরা। এটি কোনো মিথ্যা নয়। লাখ লাখ কোটি টাকা তারা পাচার করেছে পদ্মা সেতুর নামে, মেট্রোরেলের নামে, ফ্লাইওভারের নামে। ১০০ টাকা নিয়েছে, ২ টাকা খরচ করেছে, আর ৯৮ টাকা আত্মসাৎ করেছে। আজ এটা প্রমাণিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD