মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

এবার ভোটটা কঠিন, এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে: এ্যানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়া বিদেশ নেওয়ার পরিস্থিতি না হলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়া বাড়ির সামনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান দেশের বাইরে আছেন। আমরা তার অপেক্ষায় আছি। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়াকে যদি দেশের বাইরে আবার নিতে হয়, তাহলে লন্ডন নিয়ে চিকিৎসা নিতে হবে। সেখানে ছেলেকে থাকতে হবে। আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন। হয়তোবা দুই চার দশ দিনের মধ্যে তিনি চলে আসবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD