শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

যারা সংস্কারের কথা বলে, তারা শুধু ক্ষমতায় যাবার সংস্কার জানে: মির্জা আব্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

যারা সংস্কারের কথা বলছেন তারা জানে না কি সংস্কার করতে হবে- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তারা শুধু জানে ক্ষমতায় যাবার সংস্কার।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৭ দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মশালার বুধবার (১০ ডিসেম্বর) চতুর্থ দিনের কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

চতুর্থ দিনের কর্মসূচিতে যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন। ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে কিভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে তার দিক নির্দেশনা দেন তিনি।

এ সময় চলমান সংস্কার নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘সংস্কার বলার জন্য বলছে নতুন রাজনৈতিক দল, তারা প্রকৃত সংস্কার বুঝে না। সংস্কার বিএনপির সৃষ্টি, কেউ চাইলে এখান থেকে পরিকল্পনা নিতে পারবেন।’

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথা জানান মির্জা আব্বাস। প্রসঙ্গত, দেশ গড়ার পরিকল্পনা কর্মশালায় বিকাল ৪টায় দিকনির্দেশনা দিবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD