শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

হাদিকে হত্যা ও পরে কী ঘটানো হবে, সব পূর্বপরিকল্পিত : নাহিদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদিকে হত্যা ও পরে বাংলাদেশে কী কী ঘটানো হবে, তার পরিকল্পনা আগেই করা হয়েছিল বলে মন্তব্য করেছন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২২ ডিসেম্বর) সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) উদ্যোগে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, শরিফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পর কী কী ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে।… আমরা মনে করি আমাদের সবারই এটার পেছনে দায় আছে। আমাদের অনেক বেশি দায় আছে, যারা আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম।

এখন যেটা হচ্ছে, এটা সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি, নির্বাচনকে একদিকে নিয়ে যাওয়ার জন্যই এ পরিকল্পনা, যোগ করেন তিনি।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে দুঃখজনক বলে নাহিদ ইসলাম বলেন, সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে।

নাহিদ বলেন, আরও দুর্ভাগ্যজনক যে যারা এ ঘটনা সেই রাতে ঘটিয়েছে বা যারা প্রথম আলো ও ডেইলি স্টারসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করেছে, তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগানগুলোকেই ব্যবহার করেছে…এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। আমরা আগেই বলেছি এ ঘটনায় সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে, এটা খুবই স্পষ্ট যে কারা সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। কারা সেই রাতে সেখানে গিয়েছে। লেখালেখি করেছে। আমার মনে হয় যে সেটা সরকারের উচিত হবে। আমাদের সবাই মিলে সরকারকে বাধ্য করতে হবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার করার জন্য।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD