শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প শান্তি বিনির্মাণে আরও বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প আকাশে আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া রাশিয়া ও ইউক্রেন জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা: তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের ৪ শতাংশ ভূমি আন্তর্জাতিক যাত্রীদের স্বীকৃতিতে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় আঞ্চলিক এয়ারলাইনগুলোর একটি ইউএস-বাংলা হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ারের সামনে ভিড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এভারকেয়ারের সামনে ব্যারিকেড দিয়ে বেষ্টনী দিয়ে রেখেছে পুলিশ। এছাড়া র‍্যাব ও বিজিবিসহ আরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নানান পর্যায়ের নেতাকর্মীরা ছুটে এসেছেন এক পলক দেখতে। কেউ কেউ তাদের নেত্রীকে একপলক দেখার জন্য এসেছেন, কেউ কেউ ভালোবাসার টানে ছুটে এসেছেন।

ঢাকায় থাকা দলটির কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই ইতোমধ্যে হাসপাতালের ভেতরে অবস্থান করছেন।

এদিকে খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করতে সব রকম প্রস্তুতি চলছে। ইতোমধ্যে তাকে সমাহিত করতে কবরের মাপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে বারোটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে কবরের মাপ নেওয়া হচ্ছে।

খালেদা জিয়ায় মৃত্যতে জিয়া উদ্যান এলাকায় তার কবর খননকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জেরদার করা হয়েছে। একে একে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিয়া উদ্যানে ছুটে আসছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD