মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

আতিকুর রহমান তমালের বাবার মৃত্যুতে আরডিজেএ’র শোক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬ ইং) সকালে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ)’র সদস্য আতিকুর রহমান তমালের (এ্যাসাইনমেন্ট এডিটর, সময় টিভি) বাবা এ কে এম শাহজাহান ঢাকায় অবস্থিত শ্যামলির বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। আতিকুর রহমান তমাল পরিবারের বড় ছেলে।

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) এ কে এম শাহজাহান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে আরডিজেএ সভাপতি বাতেন বিপ্লব ও সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন এ কে এম শাহজাহান-এর মৃত্যুতে এক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD