মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ব্রা খুলে-অন্তর্বাসে হাত ঢুকিয়ে তল্লাশি! ভারতে ছাত্রীদের সঙ্গে বর্বরতা দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর প্রথম বিদেশ সফরে ইরানের প্রেসিডেন্ট ‘সবুজ জলবায়ু তহবিল’ কার্যকরে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা এসএসসির ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী প্রাথমিকভাবে ইরানের ৫০ বিলিয়ন ডলার নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র

সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে বাংলাদেশ ইসরাইলের তথাকথিত ‘সোমালিল্যান্ড’ স্বীকৃতির সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে ওআইসির প্রতি আহ্বান জানিয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ২২তম জরুরি অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় বাংলাদেশ ওআইসির সম্মিলিত অবস্থানের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম রয়েছে।

এই জরুরি অধিবেশন আহ্বান করা হয় ইসরাইলের তথাকথিত ‘সোমালিল্যান্ড’-কে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত এবং এর ফলে ফেডারেল রিপাবলিক অব সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। পাশাপাশি এর আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিণতিও বৈঠকে গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়।

বৈঠকে দেওয়া বক্তব্যে মো. তৌহিদ হোসেন ওআইসিকে ইসরাইলের এই সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ওআইসির পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার অনুরোধ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব কোনোভাবেই আলোচনার বিষয় হতে পারে না। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, অবৈধ আলোচনা বা উদ্যোগ গ্রহণযোগ্য নয় এবং ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতাই একতরফাবাদ ও জবরদস্তির ওপর প্রাধান্য পাবে।

এর আগে, এদিন সকালে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি অধিবেশনের প্রস্তুতিমূলক সিনিয়র কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন। বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি পুনর্ব্যক্ত করা হয় এবং ওআইসির কার্যক্রমে ফিলিস্তিনি ইস্যুর গুরুত্ব আবারও তুলে ধরা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD