শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

কড়াইলবাসীর শিক্ষা-চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে কড়াইলবাসীর জন্য হাসপাতালসহ শিশুদের স্কুল ও খেলার মাঠ করা হবে। কড়াইলবাসীদের শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি।

এছাড়া কড়াইলে ভবন নির্মাণ করে বস্তিবাসীদের বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়ালইবাসী আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে বিকেল ৪টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD