সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

রাজধানীর ৫ জায়গায় কঠোর আইন কার্যকর রবিবার, অমান্য করলেই জরিমানা-কারাদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

রাজধানীর পাঁচ এলাকায় শব্দদূষণ রোধে কঠোর আইন প্রয়োগের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় হর্ন বাজালেই সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান কার্যকর করা হচ্ছে। আগামী রবিবার থেকে কার্যকর করা হবে এই আইন।

ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব এলাকায় হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ। আগামী রবিবার (২৫ জানুয়ারি) থেকে ডিএমপির ট্রাফিক বিভাগ এ সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়ন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং বিমানবন্দরের উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার সড়ক-স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লে মেরিডিয়ান পর্যন্ত অংশকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়। একই সঙ্গে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকেও নীরব এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

আইন বাস্তবায়নের অংশ হিসেবে সিভিল এভিয়েশন অথরিটির আওতাধীন সড়ক ও পার্কিং এলাকায় নিয়ম ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপির প্রতিনিধিদের সমন্বয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এ বিষয়ে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বলেন, ‘আইনটি আগেই ঘোষণা করা হয়েছিল। তবে ২৫ জানুয়ারি থেকে এটি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

নীরব এলাকা কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীকে স্বস্তি দেয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD