সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

মাস্ক পরা ভিডিও পোস্ট করলেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

 

গত শনিবার এক বিরল দৃশ্যের দেখা পাওয়া গিয়েছিল। প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে দেখা গিয়েছিল মাস্ক।

রোববার (১২ জুলাই) একদিন পর তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও গত সপ্তাহে মাস্ক পরে দ্য ম্যারি এলিজাবেথ নামের একটি নারী কেন্দ্র পরিদর্শনের ভিডিও পোস্ট করলেন।

কয়েক সপ্তাহে প্রথমবার জনসম্মুখে মুখ ঢাকা অবস্থায় দেখা গেলো মেলানিয়াকে। ভিডিও পোস্ট করে তিনি টুইটারে লিখেছেন, ‘দ্য ম্যারি এলিজাবেথ হাউজে স্টাফ, মা ও শিশুদের সঙ্গে সময় কাটানো ছিল আনন্দের। একাকী মা ও তাদের সন্তানদের সহায়তায় এখানে পারিবারিক বন্ধনকের শক্তিশালী করা হয় এবং জীবন দক্ষতা বাড়ানোর পাশাপাশি কাউন্সেলিং করা হয়।’

গত শনিবার ওয়াল্টার রিড হাসপাতাল পরিদর্শনে যান ট্রাম্প। সেখানেই প্রথমবার জনসম্মুখে মাস্ক পরতে দেখা যায় প্রেসিডেন্টকে। অথচ শুরু থেকে মাস্ক বিরোধী ছিলেন তিনি। গত মে মাসে একটি কারখানা পরিদর্শনে গিয়ে কিছুক্ষণের জন্য মাস্ক পরলেও সাংবাদিকদের সামনে আসার আগেই তা খুলে ফেলেন। অবশ্য এই মাসের শুরুতেই ট্রাম্প বলেছিলেন, জনসমাগমে মাস্ক পরার পক্ষে তিনি। তার সপ্তাহখানেক যেতে কালো মাস্ক পরতে দেখা গেলো প্রেসিডেন্টকে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD