সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

৪ থেকে ৬ সপ্তাহে মিলতে পারে করোনার টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন আর মাত্র চার থেকে ছয় সপ্তাহের মধ্যে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তা। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন তিনি। ‘জেরুজালেম পোস্ট’–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন ওই কর্মকর্তা বলেন, ‘প্রকৃতপক্ষে কবে নাগাদ ভ্যাকসিনের উপাদান উৎপাদন ও প্রস্তুত শুরু হবে, সে সম্পর্কে বলতে গেলে বলা যায়, ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে। এর মধ্যে ভ্যাকসিন উৎপাদন শুরু হবে। তবে পূর্ণাঙ্গ উৎপাদন প্রক্রিয়া শুরু হবে গ্রীষ্মের শেষে।’

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উৎপাদন কারখানার সুবিধা বাড়ানো ও কাঁচামাল সংগ্রহে কোম্পানিগুলোকে সাহায্য করা হচ্ছে। প্রশাসন চারটি কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচিকে অপারেশন র‍্যাপ স্পিড প্রোগ্রামের আওতায় আর্থিক সাহায্য করেছে। তাদের লক্ষ্য, আগামী বছর নাগাদ ৩০ কোটি ভ্যাকসিন ডোজ তৈরি করা।

কয়েক মিলিয়ন থেকে ১০০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ সাহায্য পাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জনসন অ্যান্ড জনসন, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্স।

ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, দ্রুতগতিতে ভ্যাকসিন তৈরির কাজ এগিয়ে চলছে; যা আগে কখনো হয়নি। এছাড়াও থেরাপি আরও দ্রুত উদ্ভাবন হচ্ছে। ভবিষ্যতে আরও প্রতিষ্ঠানে ভ্যাকসিন তৈরির জন্য তহবিল জোগাবে মার্কিন প্রশাসন।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত। আর মারা গেছেন ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD