শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

বনানীতে ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ (বুধবার) বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে রাজধানীর বনানীর কে ব্লকের ২৪ নং রোডের ১৮ নম্বর ভবনে এ ক্লিনিকের উদ্বোধন করেন তিনি।

সংগঠনের সদস্যরা জানান, দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল— এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দেশ জুড়ে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সোচ্চার ভূমিকা পালনের পাশাপাশি ঢাকা শহরে প্রাণীদের জরুরি চিকিৎসা সহায়তায় একটি বিনামূল্যে এম্বুলেন্স সেবা পরিচালনা করে আসছে। এনিমেল ক্লিনিককে বিনামূল্যে প্রাণীর চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে আহত কিংবা অসুস্থ প্রাণীদের রক্ষার পাশাপাশি মানুষকেও প্রাণীর রক্ষায় আরও সোচ্চার হওয়ার প্রতি প্রেরণা দেওয়া সম্ভব, এমনটাই প্রত্যাশা তাদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD